শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হবিগঞ্জ‘ল’কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির মন্ত্রিপরিষদে কসবা টেকনোক্রেট মন্ত্রীর দাবি দলীয় কর্মীদের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ‎সুনামগঞ্জ সদরে সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ-২ চোরাকারবারী গ্রেফতার রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সমলয় পদ্ধতিতে ডুমুরিয়ায় ধান চাষ শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২২২ Time View

সমলয় পদ্ধতিতে ডুমুরিয়ায় ধান চাষ শুরু

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
যান্ত্রিকীকরণ ও আধুনিক চাষাবাদের মাধ্যমে দেড়শ বিঘা জমিতে সমলয়ে বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে সমলয়ে বোরো ধানের চাষাবাদ কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলমের সভাপতিত্বে ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন,
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ বলেন,সমলয় পদ্ধতির চাষাবাদে বীজতলা থেকে শুরু করে ধান মাড়াই পর্যন্ত যান্ত্রিকীকরণের মাধ্যমে সম্পন্ন করা যায়।এই চাষাবাদে কম খরচে কৃষক অধিক পরিমাণ ধান উৎপাদন করতে পারবেন। ধানের অধিক ফলনে কৃষকও লাভবান হবেন। এই চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে দেশ খাদ্য উৎপাদনে আরো সমৃদ্ধ হবে।

একটি বিশেষ অটোমেটিক কৃষি যন্ত্রের মাধ্যমে ট্রেতে বীজ বপন করা হয়। ট্রেতে চারা বপনের যন্ত্রের তিনটি চেম্বর থাকে। প্রথম চেম্বারে ঝুরঝুরে মাটি দেওয়া হয়। মেশিনের মাধ্যমে মাটি সরাসরি পরিমাণমত ট্রেতে পড়ে। দ্বিতীয় চেম্বারে অঙ্কুরিত বীজ দেওয়া হয়। সেই বীজও মেশিনের মাধ্যমে সঠিক পরিমাণে ট্রে-তে পড়ে। সর্বশেষ তৃতীয় চেম্বারে আবার ঝুরঝুরে মাটি দেওয়া হয়।সেই মাটিও মেশিনের মাধ্যমে বীজসহ ট্রেতে পড়ে বীজগুলো ঢেকে দেওয়া হয়। এরপর ট্রেগুলো জমিতে সারিবদ্ধভাবে রাখা হয়। মাটি যেন শুকিয়ে না যায় সেজন্য পানি স্প্রে করা হয়। শীতে ট্রের চারার যেন কোনো ক্ষতি না হয় সেজন্য পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়।

চারার উচ্চতা চার ইঞ্চি হলে বা চারার বয়স ২০-২৫ দিন হলে তা জমিতে রোপণ করার উপযোগী হয়। ট্রে-তে চারা উৎপাদনে জমির অপচয়ও কম। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা একই গভীরতায় সমানভাবে লাগানো যায়। ফলে ফলনও বাড়বে। রোপণ করায় ধান একসঙ্গে পাকবে ও কৃষকরা তা ঘরেও তুলতে পারবেন।
আরো বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন,অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, বি সার্কেল,খুলনা,এস এ পি পি পরানজয় মন্ডল,উপ-সহকারী কৃষি কর্মকর্তা করুণা মন্ডল,ও সমলয়ের ১০০ জন কৃষক ও‌কৃশাণী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category