বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে উপরে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

শিবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

শিবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার

মোঃ কামাল হোসেন প্রধান,নরসিংদী জেলা প্রতিনিধি:=নরসিংদীর শিবপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ২০২৫ ইং সালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

অদ্য ১০ জানুয়ারি ২০২৬,ইং শনিবার দুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর,সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ,বাড়ৈগাঁও মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান,সাধারচর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল বাছেত,ব্রাহ্মন্নদী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান প্রমুখ।বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষকরা হলেন,শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মহব্বত হোসেন,মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির,চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ভূইয়া,পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মির্জা,কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন সরকার, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপার ভাইজার মোঃ গিয়াস উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category