বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে উপরে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

শিবপুরে প্রাইভেট কারে মুভির বাংলা টিভির স্টিকার লাগিয়ে গরু চুরি সময় আটক-৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View
Oplus_131072

শিবপুরে প্রাইভেট কারে মুভির বাংলা টিভির স্টিকার লাগিয়ে গরু চুরি সময় আটক-৩

মোঃ কামাল হোসেন প্রধান,জেলা প্রতিনিধি নরসিংদী:-নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারে মুভি বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতা আটক করে।গণধোলাই দিয়ে একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫)সহ তিন জনকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

অদ্য রবিবার ১ মার্চ ২০২৬ ইং রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন এর দড়িপুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়ীতে চুরির এ ঘটনাটি ঘটে।আটককৃতরা হলেন,হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর(জগন্নাথপুর)এলাকার ১/পিতা মৃত নিজাম উদ্দিন শাহ এর ছেলে মোঃ শাহ আলম শাহ(৩২),ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের ২/-চাঁন মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম(৪০),ও একই গ্রামের কালাগাজী বাড়ীর ৩/মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ(৩৫)।

জানা যায়,রবিবার ভোররাতে সাংবাদিক স্টিকার লাগানো একটি প্রাইভেট কারের পিছনে বাছুর গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসী টের পেয়ে হাতেনাতে তিনজনকে আটক করে গণধোলাই দেয়।গণধোলাই শেষে শিবপুর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিনজন চোরকে উদ্ধার করে শিবপুর মডেল থানায় নিয়ে যান।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,গরু চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তিনজন চোরকে গণধোলাই দেয়।পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।গ্রেপ্তারদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলার নং ২ তারিখ ১/৩/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category