বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে উপরে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

র‌্যাগিংয়ের দায়ে চুয়েটের ১১ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

নিজস্ব প্রতিবেদন রাউজান (চট্টগ্রাম):: র‌্যাগিংয়ের দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ১১জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১১ ডিসেম্বর গত বুধবার বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির ২৭৮ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কার আদেশে বলা হয়, গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ২৩ ব্যাচের (২০৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েট সম্মূখস্থ ইমাম গাজ্জালী কলেজ গেটের সামনে নিয়ে হেনস্থা করা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ। গঠিত কমিটি ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। পরে বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিন কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিস্কৃত ১১ জন শিক্ষার্থীরা আগামী ছয় মাস ক্যাম্পাসের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। তবে তারা চাইলে আগামী ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবরে আপিল করার সুযোগ পাবেন। বহিষ্কৃত ১১ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ ব্যাচের পুরকৌশল বিভাগে অধ্যায়নরত।
তারা হলেন-ইফতেখার আহমেদ শিয়াম, স্বরুপ চন্দ্র মোদক, দিবাকর চন্দ্র সিংহ কাব্য, মোহাম্মদ সোহানুর রহমান সোহান, ফারহান হক, মোহাম্মদ তাহসীম উদ্দিন শামিন, ফয়সাল আহমাদ ভূঁইয়া, দিপায়ন মজুমদার সৃজন, অভিক পাল, বাহাউদ্দিন জাকারিয়া, মোমিনুর রহমান শ্রেষ্ট ওএ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘র‌্যাগিংয়ের দায়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত ১১ জন শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানি ও যাচাই বাছাই শেষে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category