বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

বেনাপোলে সোনা চোরাচালান মামলায় মাফুজের ২ দিনের রিমান্ড মঞ্জুর

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

ষমনির হোসেন বেনাপোল প্রতিনিধি ::যশোরে বেনাপোলে সোনা চোরাচালান মামালায় মাফুজ মোল্যা নামে এক চোরাকারবারির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ১অক্টোবর আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এই আদেশ দিয়েছেন। মাফুজ মোল্যা নড়াইলের লোহাগাড়ার মঙ্গলদিয়া গ্রামের হাসমত উল্লাহর ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি ব্রিজের পাশে চেকপোস্ট বসায় বিজিবি। দুপুর সাড়ে ১২টার দিকে যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসের যাত্রী মাফুজকে সন্দেহজনকভাবে আটক ও তার স্বীকারোক্তিতে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা ১৯টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন চার কেজি ৫৫৭ গ্রাম।

এ ঘটনায় বিজিবির হাবিলদার আতিয়ার রহমান বাদী হয়ে চোরাচালান দমন আইনে আটক মাফুজের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পবিত্র বিশ্বাস গত ২৫ সেপ্টেম্বর আটক মাফুজের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আসামি মাফুজের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category