মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিএসএফের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি যুবক 

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. শহিদুল ইসলাম(২২) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার(১০ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপেজলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। 

পরে শনিবার(১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল( রামেক) তাকে ভর্তি করা হয়। 

গুলিবৃদ্ধ শহিদুল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের  বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে হাসপাতালে চিকিৎসা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস। 

শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, গত রাত ২ টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন। 

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তের শূন্য লাইন পার হয়ে ভারতে ফেনসিডিল আনতে গিয়েছিলেন শহিদুলসহ ৫-৬ জনের একটি দল। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুরুতর আহত হয় শহিদুল ইসলাম। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেসিডিল, একটি টর্চ লাইট, একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category