বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল চট্টগ্রামে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন প্রধান,জেলা প্রতিনিধি নরসিংদী:-নরসিংদীর শিবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১০ মার্চ মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,শিবপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মুহ.আব্দুর রহিম,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া,শিবপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার,শিবপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খোন্দকার গোলাম শওকত,শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পি আই ও)মোঃ রাকিবুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,শিবপুর প্রেসক্লাব এর সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সদস্য সচিব নইমুদ্দিন খান,নরসিংদী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান।আরোও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিল এর আহবায়ক আঃ গফুর,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।‌শিবপুর উপজেলায় কর্মরত গ্রাম পুলিশের পক্ষ থেকে নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে।১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নরসিংদী গ্রাম পুলিশ এসোসিয়েশনের সহসভাপতি আবদুল কাদির ও সাধারণ সম্পাদক বাবু শীতল চন্দ্র মন্ডলের নেতৃত্বে ফুলেল শুভেচছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category