বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে উপরে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

নরসিংদীতে পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজা সহ আটক তিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

মোঃ কামাল হোসেন প্রধান :: নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।৮ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার বেলাব উপজেলার নারায়ণপুরের পাতিলাধোয়া এলাকা হতে ১০ কেজি এবং একই উপজেলার আমিনপুর মাজার গেইট এলাকা হতে ৮ কেজি গাঁজা সহ মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সালমা আক্তার (২৩), মোরসেদুল ইসলাম (২৬) ও জাহিদুল ইসলাম (৪০) কে আটক করা হয়।

সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান জানান, মঙ্গলবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের নির্দেশে “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলার পাতিলাধোয়া এলাকা হতে মাদক কারবারি মোরশেদুল ইসলাম ও সালমা আক্তার কে ১০(দশ )কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। একই টিম অপর আরেক অভিযানে একই উপজেলার আমিনপুর মাজারগেট এলাকা হতে জাহিদুল ইসলাম কে ৮ (আট) কেজি গাঁজাসহ আটক করেন। তিনি আরও জানান, আটককৃতদ্বয় চিহ্নিত মাদক কারবারি।

তারা বিভিন্ন সময় আশপাশের জেলা হতে মাদক ক্রয় করে বিক্রি করে আসছিলো। পরে পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকৃতদ্বয়দের বিরুদ্ধে বেলাব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category