বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন

নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ Time View

নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন প্রধান,জেলা প্রতিনিধি নরসিংদীঃ-নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কালীন দায়িত্বে নিয়োজিত মোবাইল ও স্ট্রাইকিং পার্টির অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং রবিবার নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্‌- আল-ফারুক।পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে নিয়োজিত(মোবাইল,স্ট্রাইকিং,স্ট্যান্ডবাই)সকল অফিসার/ফোর্সগণকে দিকনির্দেশনা প্রদানসহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। নরসিংদীর জেলাবাসী যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে দায়িত্ব পালনে নরসিংদীর জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। তিনি দায়িত্ব পালনকালে সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানান। নির্বাচনী পরিবেশে অনিয়ম,বিশৃঙ্খলা বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে দ্রুত,বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে জানান পুলিশ সুপার।উক্ত ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ মোবাইল ও স্ট্রাইকিং পার্টির অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category