বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ :: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পুনর্ভবা নদী থেকে মোতাসিম (১৪)এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে রহনপুর রেলস্টেশন সংলগ্ন রেলব্রিজের নীচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে রাজশাহী  ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর দরগাপাড়া  গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

এবং রাজশাহী  মহানগরীর একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাবউদ্দিন জানান,রাজশাহী মহানগরীর একটি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী কমিউটার ট্রেন যোগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রহনপুর এসে পৌঁছে। ট্রেন থেকে নেমে তারা রেল স্টেশনের পার্শ্ববর্তী  পুনর্ভবা নদীতে গোসল করতে নামে।

এসময় মোতাসিম নদীর পানিতে তলিয়ে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে নদী থেকে তার লাশ উদ্ধার করে। পরে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category