বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে উপরে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক সাইকেল আরোহি নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক সাইকেল আরোহি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়ক(যশোর কলিকাতা রোডে) শার্শা পল্লি বিদুৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন বেনাপোল পোট থানার শিকড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কামাল হোসেনের স্ত্রী শার্শা আফিল জুটমিলে কাজ করে। সেই সুবাদে স্ত্রিকে নিতে প্রায়ই তিনি জুট মিলে আসতেন। ঘটনার দিন রাতে বাইসাইকেল চেপে স্ত্রীকে নিতে আসার সময় বেনাপোল মুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শার্শা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করেন এবং ঘাতক ট্রাকটিকে আটকের প্রস্তুতি চলছে জানায় পুলিশ।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category