কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি :: ঘাঘর বাজারের রাস্তার দুপাশে ফুট পথে ভাসমান দোকান ও এ স্থানীয় দোকানের সামনে চৌকি বা পাকা ইমারত তৈরি করে দোকান পরিচালনায় বাজারের বেহাল দশা। বিঘ্ন ঘটে মানুষের চলাফেরায়। মালামাল নিয়েবেকায়দায় পড়ে মানুষ। চলাচল করতে পারে না ভ্যান -রিক্সা ও গাড়ি।
ইতিপূর্বে কয়েকবার অভিযানের প্রস্তুতি নিলেও কখনোই তা বাস্তবায়ন হয় নাই।
আজ ২৮ নভেম্বর ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার অনুমান বিকাল ৩:৩০ মিনিট এর সময় ইউনো মহোদয় শাহিনুর আক্তার ও এসি ল্যান্ড (ভূমি) প্রতিক দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাগর বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। দখলমুক্ত করেন মানুষ চলাচলের ফুটপাত। অভিযান পরিচালনা করেন ঘাঘর বাজারসহ পশ্চিমপাড়ের বিভিন্ন বাজার
এ উচ্ছেদ অভিযান সম্পর্কের জানতে চাইলে ইউ,এন,ও মহোদয় শাহীনুর আক্তার বলেন এ অভিযান আগামী আরো তিন দিন চলবে।