বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

গাজীপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী কর্মকর্তাদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার :- গাজীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার জেলা প্রশাসক এবং নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে বুধবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপাার কাজী শফিকুল আলম,জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি কর্মককর্তাগণ অংশ গ্রহণ করেন। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার ৫ টি সংসদীয় আসনের নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং পরামর্শ তুলে ধরেন। রিটার্নিং কর্মকর্তা তাদের বক্তব্য শোনেন এবং তাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন,গাজীপুর জেলার সংসদীয় নির্বাচন হবে একটি মডেল নির্বাচন,যেখানে সকল প্রার্থীদেরকে সমান সুযোগ প্রদান নিশ্চিত করা হবে এবং জনগণ যাতে ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে,সেজন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category