বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে উপরে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ Time View

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের শোক

বাবলু বড়ুয়া,চট্টগ্রাম ব্যুরো প্রধান:-সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন,বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরম।

মঙ্গলবার(৩০ ডিসেম্বর)সকালে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক বার্তা প্রকাশ করা হয়।

শোকবার্তায় সভাপতি ও সাধারণ সম্পাদক পার্থ বড়ুয়া প্রতীম(অপু)বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে বলা হয়,সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার না ফেরার দেশে চলে যাওয়া শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।আজ জাতি এক মহান অভিভাবককে হারাল।তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।তিনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেন।
নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে তার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না।তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।গণতন্ত্র,বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেন।

নির্ভীক এই মহিয়সী।তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে দেশে স্বৈরাচার নিপাত গেছে বারবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফরমের সকল সদস্যবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category