বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে উপরে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ট সহযোগী ইদ্রিস প্রকাশ ইব্রাহিম গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ Time View

কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ট সহযোগী ইদ্রিস প্রকাশ ইব্রাহিম গ্রেফতার

বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-কুখ্যাত সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামী ইদ্রিস প্রকাশ ইব্রাহিম (২৭)দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শন করে ডাকাতি,ছিনতাইসহ নানাবিধ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংঘঠিত করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র,ডাকাতি,দস্যূতা,চুরি ও মাদকসহ ১৮টি মামলা এবং কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা থাকলেও সে বেপরোয়াভাবে একের পর এক অপরাধ সংঘটিত করে জনমনে ভীতি সঞ্চার করে আসছিল।

এপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা(উত্তর)বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি(উত্তর)বিভাগের টিম নং-০৩ এর অফিসার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯/০১/২০২৬ ইং তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় সিএমপি চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া মাহবুব কমিশনারের বাড়ি সংলগ্ন রাস্তার উপর হতে কুখ্যাত সন্ত্রাসী ০১।ইদ্রিস প্রকাশ ইব্রাহীম(২৭),পিতা- মৃত ইউসুফ,মাতা-কহিনুর বেগম স্থায়ী:নোয়াপাড়া পথেরহাট,পলোয়ানপাড়া, ৮নং রোড,ইদ্রিস মিয়ার বাড়ী,থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম,বর্তমানে:পূর্ব ফরিদার পাড়া, মাহবুব কমিশনারের বাড়ি সংলগ্ন পশ্চিম পাশে হাসনাতের ভাড়াঘর,৩নং রুম,থানা-চাঁদগাঁও, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category