বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

৯ বাংলাদেশি নারীকে বেনাপোলে হস্তান্তর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:: ভারতে ভালো কাজের আশায় প্রলোভনে সীমান্তের অবৈধ পথে পাচার হওয়া বাংলাদেশি ৯ নারীকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভারতে বিভিন্ন মেয়াদে সাজা শেষে বিশেষ ট্রাভেল পারমিটে গত বৃহস্পতিবার ২৬সেপ্টেম্বর রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

পাচারের শিকার নারীরা হলেন তন্নি, রোজিনা, সুলতানা, লামিয়া, সিমা খাতুন, আনোয়ারা খাতুন, সোনিয়া, শাহিরোন ও জাহানারা। এরা কিশোরগঞ্জ, যশোর, খুলনা ও নারায়ণগজ্ঞ জেলার বাসিন্দা।

ফেরত আসা নারীরা জানান, দালালের খপ্পরে পড়ে তারা সীমান্তের অবৈধ পথে ভারতে যান। পরে সে দেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, ভারত সরকারের দেওয়া ট্রাভেল পারমিটে ফেরত আসা ৯ বাংলাদেশি নারীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যশোরের দুইটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দিবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসা নারীদের বেনাপোল থানা থেকে গ্রহণ করে যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে।

পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category