বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ কাঁচি প্রতীকে সমর্থন দিচ্ছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

রাজশাহী প্রতিনিধি নূরুন নবী :- আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে জয়যুক্ত করার লক্ষ্যে গণসংযোগ করা হয়েছে। গণসংযোগে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১০ টায় ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও রুয়েটে এই গণসংযোগ চালানো হয়।
এসময় রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শকে যারা ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিলে মশগুল, তাদেরকে মানুষ চিনে ফেলেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা চিনে ফেলেছে। আর একারণেই রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে কাঁচি প্রতীকে সমর্থন দিচ্ছে। কাঁচি প্রতীকের জন্য কাজ করছে।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি কাঁচি প্রতীকের ভোট বিপ্লব হবে। জনসমর্থন হারিয়ে একটি পক্ষ অপকৌশলের আশ্রয় নিচ্ছে। এই অপকৌশল কোন কাজে আসবে না। কারণ সাধারণ মানুষ আজ পবির্তনের পক্ষে ঐক্যবদ্ধ। এসময় নেতা-কর্মীদের দৃঢ় মনোবল ধরে রেখে কাঁচি প্রতীকের বিজয়ের লক্ষ্যে প্রতিটি পাড়া মহল্লায় কাজ করার আহŸান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন, ডিন সিভিল প্রফেসর ড. কামরুজ্জামান রিপন, রুয়েট কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড.মো. দিলিপ কুমার ঘোষ, হল প্রভোস্ট প্রফেসর ড.আবু সুফিয়ান মো.জিয়া হাসান, রুয়েট ছাত্রলীগের সাবেক আহŸায়ক মো.হারুন অর রশিদ,সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রাইমুল ইসলাম রোজ,সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো.নাঈম রহমান নিবিড়,সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো.ইসফাক ইয়াসশির ইপু,সাধারণ সম্পাদক সৌমিত্র সাহা,মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো.জয়নুল আবেদীন চাঁদ,২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) সভাপতি আব্দুল কাদের,সাধারণ সম্পাদক আক্তার আহমেদ বাচ্চু,মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রমজান আলীসহ আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category