শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮১ Time View

সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

মোঃ ইলিয়াছ খান,ফরিদপুর:-ফরিদপুরের সালথা উপজেলায় সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শরীফ উসমান হাদীর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।

শনিবার সন্ধ্যায় সালথা বাজার ও আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এনসিপি নেতারা বলেন,সাংস্কৃতিক কর্মীদের ওপর এ ধরনের হামলা স্বাধীন মতপ্রকাশ ও সাংস্কৃতিক চর্চার ওপর সরাসরি আঘাত করে।অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আরও বলেন,দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category