বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল চট্টগ্রামে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

সাবেক এমপি সুজনের দুই মামলায় জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ Time View

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও ::হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালতের বিচারক। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনকে পৃথক দুটি আদালতে তোলা হলে এ আদেশ দেয়।

এ সময় বাদি ও তার আইনজীবী জানান, আসামিকে শুরুতে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে একটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বাদিপক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রহিমা খাতুন আগামী ১০ অক্টোবর শুনানীর দিন ধার্য করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আরেকটি করা হত্যা মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করেন।

এর আগে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে ঢাকা থেকে আটক করা হয়। ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিলে এসব মামলায় তাকে হাজির করেন পুলিশ। এ সময় চাঁদাবাজি ও জমি দখল মামলার মামলার বাদি মো. হাবিবুল ইসলাম বাবলু জানান, সাবেক এমপির এলাকায় ৭০ একর জমি ক্রয় করলে মামলার আসামিরা ক্ষমতার জোরে অর্ধশতাধিক একর জমি দখল করে নেয়।

শুধু তাই নয় পরবর্তীতে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে। আশা করা হচ্ছে বর্তমান সরকারের সময়ে ন্যায়বিচার পাওয়া যাবে। সেই লক্ষ্য নিয়েই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় ২ এমপি সহ ২৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, জুডিশিয়াল কোর্টের বিচারকের আদালতে আসামিকে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আগামী ১০ অক্টোবর শুনানীর দিন ধার্য্য করেন। অন্যদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করেন।

উল্লেখ্য, এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমিদখল সহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ৪টি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category