বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে উপরে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

শ্রীরামকৃষ্ণ পল্লীতে স্বামী বিবেকানন্দ সংসদের উদ্যোগ শ্যামা পূজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৮০ Time View

মিলন বৈদ্য শুভ রাউজান :: ৩০ অক্টোবর রোজ বুধবার দিনব্যাপী রাউজান উপজেলার অন্তর্গত পশ্চিম সুলতানপুর শ্রীরামকৃষ্ণ পল্লীতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন স্বামী বিবেকানন্দ সংসদ প্রাঙ্গণে শ্রীশ্রীশ্যামা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ”শ্যামা পূজার ৫০ বৎসর পূর্তি” অনুষ্ঠান বিভিন্ন বর্ণাঢ্য মাঙ্গলিক অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়।

৩ দিনব্যাপী মহতী আয়োজনের মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা,সন্ধ্যারতি,মায়ের অধিবাস,আলোচনা ও সম্মাননা প্রদান,ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান,নৃত্যানুষ্ঠান,মায়ের পূজা,৫০প্রদীপ প্রজ্জ্বলন,ঢাকের তালে ধুনুচি নাচ,ধর্মীয় গীতিনাট্য-কালী কথা,প্রসাদ আস্বাদন সহ বহুমাত্রিক ভাগবতীয় আয়োজন।

অনুষ্ঠানের প্রথম দিনে গতকাল কর্মকর্তা শ্রী মিঠুন বিশ্বাসের সঞ্চালনে ও তরুন সমাজকর্মী শ্রী জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মাতৃতত্ত্ব আলোচনা করেনবাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদ(BNMRSA)’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক,ধর্মতত্ত্ববিদ্ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ।

বিশেষ আলোচনা ছিলেন প্রাক্তন ইউ পি সদস্য,বিবেকানন্দ সংসদের আলোকিত উপদেষ্টা সমাজহিতৈষী শ্রী দুলাল কান্তি দে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বশ্রী সুমন দে,অন্তু, ছোটন চক্রবর্তী, রবিন, রিপন, উওম দে বাপ্পি।
প্রথম দিনে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় স্বামী বিবেকানন্দ গীতাবিদ্যাপীঠের শিল্পীবৃন্দ এবং প্রণাম ব্যান্ড’র শিল্পীবৃন্দ।

উক্ত গৌরবদীপ্ত পারমার্থিক মাতৃময় অনুষ্ঠানে দূর দূরান্ত হতে বহুভক্তের সমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category