বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ Time View

মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

মাধবপুর উপজেলা প্রতিনিধি:-হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে,উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিককে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার একটি সংবাদ প্রকাশিত হয়।জাতীয় সাপ্তাহিক প্রাইম এক্সপ্রেস-এ প্রকাশিত ওই প্রতিবেদনে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

প্রকাশিত সংবাদের পর ক্ষুব্ধ হয়ে ওই ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সাংবাদিক ইফাজ খাঁকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।শুধু তাই নয়,তার ভাতিজাও সাংবাদিককে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেন।তিনি বলেন,“বাড়িতে গেলে ব্যবস্থা নেওয়া হবে”এবং প্রকাশিত সংবাদগুলো বিভিন্ন পত্রিকা থেকে মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন।এর আগে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়,সংশ্লিষ্ট কর্মকর্তা নিজ বাড়ির পাশেই পোস্টিং পাওয়া,রোগীদের কাছ থেকে অর্থ নেওয়া ছাড়া ওষুধ না দেওয়া,নির্ধারিত সময়ের দেরিতে ক্লিনিক খোলা,রোগীদের ব্যক্তিগত ওষুধ কিনতে প্রলুব্ধ করা—এমন একাধিক অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়,ক্লিনিকের সরঞ্জাম চুরির ঘটনাও নিয়মিত ঘটছে এবং এসব ঘটনায় নিরীহ স্থানীয় যুবকদের জড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং অনেকেই ক্লিনিকে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় ভুক্তভোগীরা জানান,পূর্বেও ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এক নারী অভিযোগ করেন,তিনি প্রয়োজনীয় ওষুধ না পেয়ে শুধু এন্টাসিড পেয়েছেন,অথচ পরিচিতদের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যায়।

এদিকে,প্রতিবেদন প্রকাশের পর হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ইফাজ খাঁ। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category