বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে উপরে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

ভারতীয় নেশা দ্রব্য উদ্ধার

মোঃ কামাল পাশা
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮২ Time View

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত পুরান লাউড়েরগড় (বালুচর) গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদের বোতল সহ রমজান আলী(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

শনিবার রাত পনে ৯ টায় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রাম পুরান লাউড় (বালুচর) থেকে তাকে আটক করে। পুলিশের হাতে আটককৃত মাদক ব্যবসায়ী রমজান আলী ওই গ্রামের জামাল মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানাযায়, পুলিশে নিজস্ব সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের দিকনির্দেশনা বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে এস আই মোখলেছুর রহমান ও এএসআই আব্দুল জব্বার সহ সঙ্গীয় পুলিশের একটি টিম পুরান লাউড় (বালুচর) গ্রামের মাদক ব্যবসায়ী রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রমজান আলীকে আটক করে ।

এ সময় রমজান আলীর বসত ঘরের শোয়ার কাঠের নিচে থেকে ভারতীয় ৭৫০ এমএল ৬ পিস এসি ব্লু, ১২ পিস অফিসার চয়েজ ও ৪২ পিস এসি ব্লাকসহ ৬০ পিস মদের বোতল উদ্ধার করে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবুল কালাম চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, এস আই আবুল কালাম চৌধুরী আটককৃত মাদক ব্যবসায়ী রমজান আলী বিরুদ্ধে নিজে বাদি হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় মামলা দায়ের করে আজ রবিবার সকালে সুনামগঞ্জ কোর্ট হাজতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category