শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

বোয়ালমারীতে একটি বিদ্যালয়ে নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১১২ Time View

২২ নভেম্বর ২০২৩,বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা: বোয়ালমারীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের চার পদে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক বাণিজ্যের অভিযোগ উঠেছে। বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী,ল্যাব সহকারী,নৈশপ্রহরী ও পরিচ্ছন্ন কর্মী পদের এ নিয়োগ বাতিলের দাবীতে রবিবার দুপুরে (২০ নভেম্বর)মানববন্ধন করেছেন এলাকাবাসী। বোয়ালমারী চৌরাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,বিদ্যালয়টির উল্লেখিত চার পদে নিয়োগ দিয়ে নিয়োগ কমিটি প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে অর্থের মূল্যায়ন করেছেন। নিয়োগ কমিটির তিন সদস্য সভাপতি,প্রধান শিক্ষক ও এক দাতা সদস্য নিয়োগের আশ্বাস দিয়ে প্রথমে যাদের কাছ থেকে টাকা নিয়ে ছিলেন তাদের নিয়োগ না দিয়ে পরে বেশী টাকার বিনিময়ে অন্যদের নিয়োগ দেন। বক্তারা বলেন,বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান নান্নু,প্রধান শিক্ষক রঞ্জিত কুমার ও দাতা সদস্য শাহজাহান মিয়া পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগের কথা বলে আসমা বেগম নামে এক নারীর নিকট থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা নেন। পরে তার কাছে আরো ১০ লক্ষ টাকা দাবী করা হয়। আসমা অপরাগতা প্রকাশ করায় পরে অন্য প্রার্থীকে নিয়োগ দেয়া হলেও আসমার প্রদত্ত টাকা এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি বলে বক্তারা অভিযোগ করেন। একই ভাবে নৈশপ্রহরী পদে নিয়োগ দেওয়ার কথা বলে ইকবাল হোসেন নামক এক যুবকের কাছ থেকে প্রথমে ১ লক্ষ টাকা নেন অভিযুক্তরা। পরে তার কাছে আরো নগদ ৮ লক্ষ টাকা এবং সভাপতির নামে তিন শতক জমি লিখে দেওয়ার দাবী করা হয়। এ দাবী প্রত্যাখাত হলে নৈশপ্রহরী পদেও অন্যকে নিয়োগ দেয়া হয়। ইকবালের টাকাও এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি বলে জানান বক্তারা। তারা অবিলম্বে এই নিয়োগ বাতিল এবং দ্রুত ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার দাবী জানান।
এ সময় বোয়ালমারী রক্ষা কমিটির সভাপতি মো. টুনু খানের সভাপতিত্বে,বক্তব্য রাখেন পৌরসভার ৬ নং পৌর কাউন্সিলর আব্দুস সামাদ খান ভুক্তভোগী পরিবারের সদস্য ও বনমালীপুর গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category