বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে উপরে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে গেলেন ইসকনের ৭৫ জন ভক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকনের ৭৫ জন ভক্ত ভারতে গিয়েছে সন্ধ্যা সাড়ে ৫ টার সময়। মঙ্গলবার ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাভার ও দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন।

বিকেল ৫ টার সময় তারা বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন এবং তারা সাড়ে ৫ টায় ভারতে প্রবেশ করেন।
ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রক্ষ্মচারীর নেতৃত্বে ৭৫ জন ইসকন ভক্ত ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। তারা বলেন ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যাচ্ছেন।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেয়া হয়েছে।

এদিকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি।

এর আগে শনি ও রোববার ৮৩ জন ইসকন ভক্তদের ভারতে প্রবেশের অনুমতি না দিয়ে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category