বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল চট্টগ্রামে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নির্বাচনী প্রচারণায় মাঠে প্রয়াত প্রতিমন্ত্রী পটলের স্ত্রী ও ভাই প্রতিক,ভোট চাইলেন পুতুলের পক্ষে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৪ Time View

নির্বাচনী প্রচারণায় মাঠে প্রয়াত প্রতিমন্ত্রী পটলের স্ত্রী ও ভাই প্রতিক,ভোট চাইলেন পুতুলের পক্ষে

ওমর ফারুক খান,নাটোর:-নির্বাচনী প্রচারণায় নেমে বিএনপির মনোনীত নাটোর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে ভোট চেয়েছেন প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী ও ২০১৮ সালে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুন্নাহার শিরিন ও ভাই প্রতিক।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে তিনি ভোটপ্রার্থনা করেন।

কামরুন্নাহার শিরিন বলেন,“২০১৮ সালে লালপুর-বাগাতিপাড়া আসন থেকে আমি বিএনপির মনোনয়নে নির্বাচন করেছি।দেশবাসী জানে সেবারের ভোট কেমন হয়েছিল দিনের ভোট রাতে হয়েছে।গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আজ গণতন্ত্রের পথে অগ্রসর হয়েছে।

তিনি আরও বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এই আসনে মনোনয়ন দিয়েছে প্রয়াত মন্ত্রী,এলাকার অবিসংবাদিত নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে।পরিচ্ছন্ন,মেধাবী ও সাংগঠনিক সক্ষমতার কারণে তাকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতি-নির্ধারক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।অনেকে বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও প্রকৃত বিএনপি ও জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীদের কেউই বিভ্রান্ত হবেন না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,দলের সিদ্ধান্ত মেনে সবাই ধানের শীষ প্রতীকে পুতুলকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তার মাঝে তার বাবার আচরণ খুঁজে পাই।তিনি জয়ী হলে বাবার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের কনিষ্ঠ পুত্র ইফতেখার আরশাদ প্রতিক,লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম,বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু,ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category