বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন

নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ Time View

নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু

মো: এ কে নোমান,নওগাঁ প্রতিনিধি:-নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থীর পরাজয়ের খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রিয়াজ উদ্দিন (৫০)নামে একনিষ্ঠ এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।তিনি পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাদলপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,সদ্য সমাপ্ত নির্বাচনে নওগাঁ-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দিন-রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করেছেন রিয়াজ উদ্দিন। তিনি দলের বিজয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী ছিলেন।তবে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর ধানের শীষের পরাজয়ের খবর তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরাজয়ের খবর শোনার পর থেকেই রিয়াজ উদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েন।এরপর সকালে হঠাৎ তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

একজন নিবেদিতপ্রাণ কর্মীর এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ রিয়াজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category