সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দারুস সালাম থানার উদ্দোগে ওপেন হাউজ ডে শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার

দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ Time View

দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

সজীম শাইন,দুর্গাপুর উপজেলা(নেত্রকোনা):-
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(৩১ মার্চ)২০২৬ ইং দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় একটি বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে পোন্ডস পাউডার, জেলবার,শ্যাম্পু,তেল ও সাবান।এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।এছাড়াও সহযোগিতায় ছিলেন, থানা পুলিশের সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাবাউতা এলাকার সাইফুল ইসলাম সেকুলের বসতবাড়ি থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় পণ্য এনে বাজারজাত করে আসছিলেন।

অভিযানের সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি, ফলে আটক করা সম্ভব হয়নি।তবে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন বাড়িতে তার স্ত্রী ও ছোট শিশু সন্তানকে পাওয়া গেছে।ছোট সন্তান থাকায় সেই বিবেচনায় তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category