সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

কালিগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ Time View

মাসুদ পারভেজঃ

কালিগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করলেন রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয় রায়পুরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান।

এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক শাহাবুদ্দিন (ছোট), উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সিরাজুল ইসলাম, ফাউন্ডেশন এর সহ-সভাপতি ফজলু মল্লিক, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুর সরদার, হাজী মোকছেদ আলী, মোস্তফা কারিগর, আলিম কারিগর, আবুল হোসেন আজিজুল হালদার প্রমূখ।

ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রবাস থেকে সংগঠনের সভাপতি বাবলু হোসেন, সাধারণ সম্পাদক মজনু মল্লিক, সাংগঠনিক সম্পাদক আলামিন, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ ও প্রধান উপদেষ্টা হালিম সদ্দার সহ প্রবাসে থাকা সংগঠনের সকল নেতৃবৃন্দ।

রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এই ফাউন্ডেশন একটি অলাভজন ও সমাজ সেবা মূলক ফাউন্ডেশন। দীর্ঘদিন যাবত এই ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন রকম সহযোগিতা করে আসছে। তাই অনুষ্ঠানে সকল বক্তারা এই ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category