শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দারুস সালাম থানার উদ্দোগে ওপেন হাউজ ডে শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার

সাঁথিয়ায় দ্যা ড্রিম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

এস এম আলমগীর চাঁদ,পাবনা প্রতিনিধিঃ-
পাবনার সাঁথিয়ায় দ্যা ড্রিম সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।শনিবার(১৩ জানুয়ারি ) দুপুরে প্রায় শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে এ শীতবস্ত্র বিতরন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলপনা ইয়াসমিন।

এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল হতে শত শত শীতার্ত মানুষের আগমন ঘটে ।তীব্র শৈত্য প্রবাহের মাঝে তারা শীত বস্ত্র পেয়ে সংস্থার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে।

প্রত্যন্ত গ্রাম থেকে আগত ষাটোর্ধ্ব কুলসুম বেগম জানান, শীতবস্ত্রের অভাবে এত শীতের মধ্যে হাড়ে কাঁপুনি লাগে । এখন এ কম্বল পেয়ে এই তীব্র শীতে অনেক উপকার হল ।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন,নির্বাহী পরিচালক অধ্যক্ষ আব্দুদ দাইন,সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রহমান,সদস্য এস এম মঞ্জিল হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে,প্রতিষ্ঠার পর থেকেই দ্যা ড্রিম সমাজ কল্যাণ সংস্থাটি স্থানীয় সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহনের মাধ্যমে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে আসছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category