মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দারুস সালাম থানার উদ্দোগে ওপেন হাউজ ডে শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার

নেত্রকোণা সদর চানখার মোড় হইতে হাটখলা বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা দেখার কেউ নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৫৫ Time View

নেত্রকোণা সদর চানখার মোড় হইতে হাটখলা বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা দেখার কেউ নেই

মোঃ ফারুক মিয়া,ভ্রাম্যমান প্রতিনিধি:-নেএকোনা জেলা সদর সাতপাই,চানখার মোড় হইতে হাটখলা বাজার পর্যন্ত রাস্তাটি বিগত কয়েক বছর ধরে যানবাহন ও মানুষ চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।উত্তর এলাকার মানুষ পূর্বধলা উপজেলাধীন ধলামূলগাঁও,জামধলা, জারিয়া এলাকার জনসাধারণের জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা এইটি।এই রাস্তাটির বেহাল অবস্থা হওয়ার কারণে ওই অঞ্চলের অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছে ও দুর্ভোগ পোহাচ্ছে,একদিকে দুর্ঘটনায় শিকার হচ্ছে অন্যদিকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

বিগত সময়ে বিনদ অটো রাইস মিল ও হাটখলা বাজার ব্যবসায়ীগণ তাদের নিজ খরচে বিভিন্ন সময় রাস্তার বড় বড় গর্ত গুলো মেরামত করে আসছে বলে জানা যায়।যার ফলে শুস্ক মৌসুমে কিছুটা চলাচল করা গেছে।বর্তমানে আগাম বর্ষার কারণে রাস্তাটি প্রায় সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে জানান এলাকাবাসী।প্রায় ৬.১৫ কিলোমিটার রাস্তাটির পৌরসভার অংশের ২.২ কিলোমিটার রাস্তার সংষ্কার কাজ কয়েকদিন পূর্বে শুরু হয়েছে।রাস্তাটির অধিকাংশ অংশেই পিচের অস্তিত্ব নাই বললেই চলে।যতটুকু দেখা যাচ্ছে, শুধুমাত্র ছবি পোস্ট করার জন্য,যানবাহন ও মানুষ চলাচলের জন্য উপযোগী নয় বলে জানান এলাকাবাসী।

উক্ত রাস্তাটির বিষয়ে এলাকাবাসী জানান,ওই অঞ্চলের হাজারো হাজার মানুষের জনদুর্ভোগ থেকে রেহাই পেতে নেত্রকোনা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উক্ত মহোদয়গণেরা সরজমিনে এসে পরিদর্শন করে রাস্তাটির জরুরী রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় আনার জন্য জোর দাবি জানান।তারা আরও জানান,এই রাস্তাটির পূর্ণ নির্মাণের যদিও সময় লাগে কিন্তু উক্ত রাস্তার বড় বড় গর্তগুলো যেন মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়।অন্যথায় এই এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে যাবে।

এলাকাবাসী দুই হাত জোর করে বলেন, নেত্রকোনা জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা মহোদয় তিনি এবং মাননীয় জাতীয় সংসদ Dr. Md. Anwarul Haque নিকট আকুল আবেদন জরুরী ভিত্তিতে রাস্তাটি পূর্ণনির্মাণ করার অতি জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই এলাকার হাজার হাজার মানুষের দূর্ভোগ থেকে মুক্ত করবেন বলে আশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category