মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দারুস সালাম থানার উদ্দোগে ওপেন হাউজ ডে শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার

দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ Time View

দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ=ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ)সংসদীয় আসন।ও রানার্সআপ হয়েছে দিনাজপুর-৬ আসন(নবাবগঞ্জ-বিরামপুর- ঘোড়াঘাট-হাকিমপুর)।

রোববার(১১ জানুয়ারি)রাতেজমকালো উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা কলেজের হল পাড়া মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি শুরু হয়।দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) টিমের স্বত্বাধিকারী ছিলেন সাবেক ছাত্রনেতা কাওসার আহমেদ শিশির।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রেজা ইএনটি হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু রেজা এম.এ.চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রেডিয়ান্স গ্রুপের এসিস্ট্যান্ট ম্যানেজার ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা কাওসার আহমেদ শিশির,মোঃ আবু রায়হান,মোঃ মতিউর রহমান,মোঃ স্বাধীন সরকার,রাশেদুল ইসলাম রনি, অয়ন ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিষদের উপদেষ্টা কাওসার আহমেদ শিশির বলেন,“মানসিক ও শারীরিক সুস্থতা মানুষের মেধা ও মননের বিকাশের পূর্বশর্ত।“ক্রীড়াঙ্গন শিক্ষা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।ঢাকা কলেজে দেশের ৬৪ জেলার শিক্ষার্থীরা অধ্যয়নরত।প্রত্যেক জেলা ছাত্র কল্যাণ পরিষদ নিজ নিজ জেলার সংস্কৃতি ও কার্যক্রম তুলে ধরলে বাংলাদেশের বৈচিত্র্য ও ঐতিহ্য বিশ্বের সামনে আরও সুন্দরভাবে উপস্থাপিত হবে।তিনি আরো বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনকে প্রতীকীভাবে ভাগ করে টুর্নামেন্টের দলগুলো গঠন করা হয়েছে।টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো—সকলের অংশগ্রহণ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধনকে আরও সুদৃঢ় করা।সংগঠনের সভাপতি সাঈদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরনবী হাসান নাহিদের পরিচালনায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category