রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দারুস সালাম থানার উদ্দোগে ওপেন হাউজ ডে শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার

কুড়িগ্রামে ছাত্রী ধর্ষণ মামলায় কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম প্রতিনিধি:-কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত মোঃ আবুল হাসেম (২২) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (২১ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত কলেজ ছাত্রকে জেলহাজতে প্রেরণ করে এবং ভিকটিম স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ।
মামলার এজাহার সুত্রে জানা যায়,ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুর রহমান ইট ভাটায় কাজ করার কারনে বাড়ীতে থাকেন না। তার স্ত্রী চায়না বেগম বসত ঘরের এক পাশে মুদি দোকান দিয়ে দোকান পরিচালনা করেন। গত মঙ্গলবার চায়না বেগম দোকান বন্ধ রেখে স্বামীর দেখা করতে যান। সেখান থেকে ফিরতে রাত হয়ে যায়। বাড়ীতে তার মেয়ে উপজেলার গংগারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী রহিমা খাতুন (১৪) একাকী ছিলেন।

এই সুবাদে একই গ্রামের আবু তালেব শেখের ছেলে কাশিপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবুল হাসেম (২২) রাত এগারো টার দিকে দোকানে সিগারেট নেয়ার জন্য ডাকাডাকি শুরু করে। সিগারেট দেয়ার জন্য দরজা খোলামাত্র হাসেম ঘরে ঢুকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। কিছুক্ষণ পর চায়না বেগম বাড়ীতে ফিরে দরজা খোলার জন্য মেয়েকে ডাকলে ধস্তাধস্তির শব্দ শুনতে পান। পরে চায়না বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষককে হাতেনাতে আটক করে বেধে রাখে।
ঘটনার পর আপোষ মিমাংসার জন্য স্থানীয় মাতব্বররা বুধবার সারাদিন ওই পরিবারের উপর চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়। পরে বাড়ীতে এসে আব্দুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সাহায্যের আবেদন করেন। ৯৯৯ থেকে খবর পেয়ে বুধবার রাত দশটার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিমের বাবা আব্দুর রহমান বাদী হয়ে রাতেই ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান,নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে এবং ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category