বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

পাগলা কুকুরের কামড়ে কোটালীপাড়ায় আহত ১৫

ফজর আলী সিকদার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি পাগলা কুকুরের আনাগোনা দেখা যায়, যার কামড়ে শিকার ১৫ জন, কামড়ের শিকার এক শিশু ও এক প্রতিবন্ধীসহ ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাঙ্গারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙ্গারহাট বাজারের চারিপাশে থাকা ৬টি ব্রীজের উপর দিয়ে চলাচলরত ব্যক্তিদের উপর হঠাৎ করে চড়াও হয়ে কামর দেয় কুকুরগুলো।
কুকুরের কামড়ে আহদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নারিকেল বাড়ি গ্রামের দীপঙ্কর বৈদ্যর ছেলে দীপ্ত বৈদ্য (১২), নিরঞ্জন রায়ের ছেলে সজল রায় (৩৫), সুখ চাঁদ বৈরাগীর ছেলে সুমঙ্গল বৈরাগী (৬০), টিকরিবাড়ি গ্রামের সুধীর রায়ের ছেলে বাক প্রতিবন্ধী রহস্যময় রায় (৪৫), শ্রীফল বাড়ি গ্রামের পরীক্ষিত গাইনের ছেলে অর্জুন গাইন (৫৫) ও চালিতাবাড়ী গ্রামের ভূদেব মজুমদারের চেলে সৈকত মজুমদার (১৬)।
ভূক্তভোগীরা কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
তবে এ ঘটনার পর থেকে ভাঙ্গারহাট বাজারে এলাকায় লোকজনের যাতায়াত কমে যায়। আসেপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী সজল রায় বলেন, আমি ভাঙ্গারহাট বাজারের দিকে যাচ্ছিলাম। ব্রিজের উপর উঠতেই পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।
কোটালীপাড়া ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকালে ভাঙ্গারহাট থেকে কুকুরে কামড়ানো ৬ জন রোগী এসেছিল তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category