বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

বাগেরহাট প্রতিনিধি:: জিসান কবিরাজ।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানকে দ্রুত প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের কাছে বাগেরহাটবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি তুলে দেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম।

এ সময় জেলা বিএনপি’র কমিটির যুগ্ম-আহবায়ক শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদস্য শাহেদ আলী রবি, নাসির আহমেদ মালেক, মাহবুবুর রহমান টুটুল, জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপসহ বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উলে­খ্য, গেল ২৪ অক্টোবর বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা শ্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ মোঃ জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জেনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

ওই দিন রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সিভিল সার্জনের শাস্তি ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে বক্তব্য দেন। এদিকে বৃহস্পতিবার রাতের পর থেকে সিভিল সার্জন অফিস করছেণ না। একটি সূত্র জানিয়েছে তিনি বাগেরহাটে নেই।

তবে মঙ্গলবার ঢাকায় একটি দাপ্তরিক সভায় যোগদান করেছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category