সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় ১ জনকে আটক করেছে পুলিশ
কেএম শহিদুল ইসলাম,সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এবং বালু খেকোঁদের সহযোগিতা ও বালু সংরক্ষণের অপরাধে জড়িত মাটি ব্যবস্থাপণা আইনে মামলার এজাহারভূক্ত আসামি কাউসার আহমেদ কে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,ইজারা বিহীন ধোপাজান চলতি নদীতে রাতের আধাঁরে বহুদিন ধরে একটি চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। পুলিশের নিয়মিত অভিযানে ধোপাজান নদীর বালু উত্তোলন বর্তমানে বন্ধ হলেও কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে বালু উত্তোলন করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় জড়িতদের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু হলে পুলিশ এজাহার ভূক্ত আসামি কাউসার আহমেদকে আটক করেন বলে জানান।
এব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অবৈধভাবে বালু উত্তোলন ও বালু সংরক্ষণের সাথে জড়িত এজাহার ভূক্ত ১জনকে আটক করা হয়েছে।যারাই অবৈধভাবে ধোপা জান চলতি নদীর পাড় কেটে বালু উত্তোলনের চেষ্টা করবেন তাদেরকেই আইনের আওতায় আনা হবে। অপরাধ কর্মকান্ডে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।