শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হবিগঞ্জ‘ল’কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির মন্ত্রিপরিষদে কসবা টেকনোক্রেট মন্ত্রীর দাবি দলীয় কর্মীদের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ‎সুনামগঞ্জ সদরে সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ-২ চোরাকারবারী গ্রেফতার রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ পৌরএলাকার  শহীদগঞ্জে  মসলা তৈরি হত  ইট-কাঠের গুঁড়া দিয়ে তৈরি করায় জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ Time View

 আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের পৌর এলাকার শহিদগঞ্জে ইট,কাঠ ও চালের গুঁড়া দিয়ে বিভিন্ন মসলা তৈরির অপরাধে একটি কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তাদেরকে এই অপরাধে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ সিরাজগঞ্জ পৌরএলাকার  শহীদগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা ও মসলা কারখানাটি সিলগালা করে দেন।

হাসান আল মারুফ বলেন- সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদগঞ্জ এলাকা,কাঠের পুল বাজার ও বাহির গোলা বাজারে ভোক্তা অধিকার বিরোধী অপরাধ দমনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহীদগঞ্জ এলাকায় কাঠের গুঁড়া,চালের গুঁড়া ও ইটের গুঁড়া মিশিয়ে বিভিন্ন গুঁড়া মসলা তৈরি করার অপরাধে রায় মসলা কারখানা নামে একটি মিলকে সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন,এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেছে সিরাজগঞ্জ পুলিশ লাইন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category