মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

সালথায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২০ Time View

সালথায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ ইলিয়াছ খান,ফরিদপুর:-ফরিদপুরের সালথায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় এলাকা ফরিদপুর ২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ভোটকেন্দ্র ভাওয়াল ইউনিয়নের”ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিচালনা ও সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নে বিএনপিও অঙ্গ সংগঠনের আয়োজনে ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ভাওয়াল ইউনিয়নের বিএমপির সাবেক সভাপতি আলহাজ্ব মোফাজ্জল মাতুব্বরের সভাপতি কে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (কোহিনুর মেম্বার) এর সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষক নেতা জাহিদ হোসেন, যুবদল নেতা এনায়েত হোসেন,উপজেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান,বিএনপি নেতা রাশেদ মাতুব্বর, মোঃ ইদ্রিস আলী মোল্যা, আক্কাস মোল্যা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, আকবর মাতুব্বর,উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস,সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কর্মীসভায় বক্তারা বলেন,আগামী সংসদ নির্বাচনে দক্ষিণবঙ্গের অগ্নি কন্যা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েত ইসলাম রিঙ্কু কে বিপুল ভোটে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠাতে হবে এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দলের জন্য কাজ করতে হবে। তাহলেই আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category