বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

সদরপুরে  আকোটের চর ইউনিয়নে সেতু নির্মাণের ৩ বছরেও হয়নি সংযোগ সড়ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View
Oplus_131072

ফরিদপুর জেলা প্রতিনিধি::ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের গনি বেপারীর ডাঙ্গী গ্রামে একটি ব্রিজ নির্মানের তিন বছর পার হলেও অদ্যবদি নির্মান হয়নি ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক। ফলে প্রায় কোটি টাকা ব্যায়ে নির্মিত এই ব্রিজটি কোন উপকারেই আসেনি পার্শ্ববর্তী গ্রামের সাধারণ জনগনের।

এদিকে বর্ষা মৌসুমে স্থানীয়দের দূর্ভোগের সীমা নেই যাতায়াতে। স্থানীয়রা জানান, ইসতিয়াক আরিফ নামের একজন ঠিকাদার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ম্যানেজ করে পুরো বিল উত্তোলন করে কাজ অসম্পূর্ণ  রেখেই চলে গেছেন। এ ব্যাপারে ইউ,পি চেয়ারম্যান আছলাম বেপারী জানান, এটা আমাদের আগের টার্মে টেন্ডারের কাজ। টেন্ডারে সংযোগ সড়ক সহ প্রক্কলিত ব্যয় ধরা হয়। প্রকল্প কর্মকর্তা কোন বরাদ্দ দিলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।

ইউ,পি সদস্য ( বর্তমানে সাময়িক বরখাস্ত)  জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নলেজে দেওয়া আছে, প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী বলেন শুধুমাত্র সংযোগ রাস্তা নির্মাণ না হওয়ার কারণে এতদিন ধরে সেতুটি দিয়ে মানুষ কিংবা যানবাহন চলাচল করতে পারছে না।

তারা আরও বলেন, কোটি টাকা খরচ করে সেতু বানিয়ে সংযোগ সড়ক অভাবে বছরের পর বছর চলাচলের অনুপযোগী করে ফেলে রাখার দায় কর্তৃপক্ষকে নিতে হবে।

এদের শাস্তি হওয়া প্রয়োজন। তারা অবিলম্বে সংযোগ রাস্তা নির্মাণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category