শ্রীপুরে সচেতন নাগরিক ফোরাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মোঃ আসাদুজ্জামান বিপু,শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:-শ্রীপুরে সামাজিক,স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন সচেতন নাগরিক ফোরাম–শ্রীপুর এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা মোঃ সারোয়ার হোসেন,সম্মানিত উপদেষ্টা আব্দুস সালাম মোল্লা,সিদ্দিকা আক্তার,খন্দকার মাজহারুল হক বাদল,অধ্যক্ষ ডাঃমোঃ আব্দুল ওয়াদুদ,মোঃমঈন শেখ,ইব্রাহিম খলিল,সজিব খাঁন সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত
সভাপতি রাজীব আহম্মেদ,সাধারণ সম্পাদক রাহাত হাসান জুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজু,সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শান্ত,অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল স্বপন,অর্থ বিষয়ক সহ-সম্পাদক সাজিদ আহম্মেদ,দপ্তর সম্পাদক মোঃ রহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন,
শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক মোঃ সেলিম মোল্লা,শ্রীপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুল ইসলাম,ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ মোস্তফা,
শ্রীপুর চৌরাস্তা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম খোকন,এসআরটি এর প্রতিনিধি মোঃ জুবায়ের আহম্মেদ,শ্রীপুর টুরিজম বাইকার্স এর সভাপতি আমানউল্লাহ সুজন,এছাড়াও সচেতন নাগরিক সমাজ–মাওনা এর প্রতিনিধিবৃন্দ মোঃ শাহজাহান বাদশা, রাকিবুল ইসলাম ও কাইফাত মোড়ল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইফতার মাহফিলকে প্রাণবন্ত করে তোলেন।ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ,শান্তি,সমৃদ্ধি এবং সংগঠনের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।