বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

রূপগঞ্জে বিএনপির সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু :: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ করা হয়েছে। গতকাল১৩ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার ৬নং বিএনপির কার্য্যালয়ের সামনে তারা এ সমাবেশ করে।

সভায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছুর রহমান ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিাথ হিসাবে উপস্থিত ছিলেন, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমান। সভায় বক্তব্য রাখেন, তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, পৌর যুবদলের আহবায়ক আফজাল কবির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান ইমাম
বাবুল, বিএনপি নেতা আবুল কাশেম, আবু সাঈদ ভুইয়া, বাবুল শিকদার, মকবুলহোসেন, শামীম সাউদ, আলতাফ হোসেন, নাজমুল সাউদ, সিয়াম খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রূপগঞ্জের নিরীহ মানুষের উপর অনেক জুলুম, নির্যাতন ও অত্যাচার চালিয়েছে। সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও হামলা চালিয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপুু ভুইয়ার নেতৃত্বে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও লুটপাটকারীদের নির্মূল করতে হবে।

সকলকে ঐক্যবদ্ধভাবে এ সকল সন্ত্রাসী,
চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভুমিদস্যু ও লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category