বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

রাণীশংকৈলে খ্রিষ্টান ধর্মালম্বীদের প্রাক্ বড় দিন উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৭২ Time View

নাজমুল হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:-
রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা হলরুমে খ্রিস্টান সম্পদায়ের প্রাক্ বড় দিন উদযাপন উপলক্ষে কেক কেটে দিনটি কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ উপলক্ষে এদিন রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের আয়োজনে প্রাক্ বড়দিন উপজেলা এসোসিয়েশনের সভাপতি গোপাল মুরমু(সুগা)’র সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। আরো ও বক্তব্য রাখেন,থানার নবাগত ওসি সোহেল রানা,জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি শমূয়েল সিং,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি,ডাঃ আব্দুল্লা আল মুনইম,জেলা খ্রিস্টান এসোসিয়েশন কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য রাজেন্দ্র নাথ রায়,উপজেলা খ্রিস্টান এসোসিয়েশন কমিটির সহ সভাপতি রবি নাথ রায়, সম্পাদক গনেশ রায় সহ সম্পাদক কবিরাজ মরমু প্রমুখ।
রাজেন্দ্রনাথ রায় এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি সাবেক চেয়ারম্যান অমল কুমার রায়,খোকন সরকার, সাবেক আদিবাসী চেয়ারম্যান মানিক সরেন সহ খ্রিস্টান ধর্মালম্বীদের পরিবার ও নেতাকর্মীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল উদ্বোধন ও প্রারম্ভিক প্রার্থনা,বাইবেল পাঠ,উপজাতি সংগীত, প্রশংসা-প্রার্থনা,প্রাক্ বড় দিনের শুভ সূচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category