বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯ Time View

নাটোর, ১২ ডিসেম্বর, ২০২৩ নিউজ ডেস্ক:-  জেলার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। সকাল নয়টায় নাটোর সদর উপজেলার ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কার্যক্রমের সফল বাস্তবায়নের প্রশাসনিক মনিটরিং কার্যক্রম দিনব্যাপী অব্যাহত থাকবে।

সিভিল সার্জন বলেন, ভিটামিন ‘এ’ গ্্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মেধাবী জাতি গঠনে ভিটামিন ‘এ’ সহায়ক ভূমিকা পালন করবে। তাই সকল অভিভাবকের উচিৎ নির্ধারিত বয়সের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো।

সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে প্রচারণা ও প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।জে


লার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এ কার্যক্রমে ১৪২জন স্বাস্থ্য সহকারী, ১৯৬জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এবং দুই হাজার ৭৭৬জন স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category