বেলা বাড়লেও কুয়াশায় ঢাকা পঞ্চগড় উত্তরের বোদা উপজেলায়
মোঃ সাইদী হাসান,বোদা উপজেলা প্রতিনিধি:-
তাপমাত্রার পারদ তিন ডিগ্রি বেড়েছে তবে কোনো অংশে শীতের তীব্রতা কমেনি,বেলা বাড়লেও কুয়াশায় ঢাকা পুরো বোদা উপজেলা,কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
১০ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ফলে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।কনকনে শীত আর কুয়াশার কারণে ঘর থেকে বের হতে পারছেন না মানুষ।বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ,কাজ করতে না পারায় বেকার ঘরেই বসে সংসার চালানো নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়
উপজেলা বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে,গরম কাপড়ের অভাবে রাত হলেই শীতে কাঁপছেন অসহায় মানুষেরা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।