সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

বালিয়াকান্দি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামরা চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ Time View

বালিয়াকান্দি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামরা চুরি

মোঃ আজমল হোসেন,বালিয়াকান্দি,রাজবাড়ী প্রতিনিধি:-রাজবাড়ীর বালিয়াকান্দি ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।

বুধবার(১১ ফেব্রুয়ারী)বিকেলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিরা হাসান চুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,”আমাদের স্কুলে ভোট কেন্দ্র উপলক্ষে চার টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।গত(৯ ফেব্রুয়ারী)রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।ক্যামেরার সংযোগ না থাকায় চোরের কোন ফুটেজ নেই আমাদের কাছে।তবে চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।সেই সাথে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন,গত সোমবার স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষকরা। যার কারণে ক্যামেরা চোর সনাক্ত করা যায় নাই। তবে বিদ্যালয়ের বাকি ৩ টি ক্যামেরা দিয়েই নজরদারি করা হচ্ছে।চুরি হওয়া ক্যামেরার কভারেজ অংশটি ইতোমধ্যেই নতুন করে সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category