বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

নির্বাচনে হুমকি-ধমকি-বাধা দিলে শাস্তি প্রদান করা হবে- ইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯ Time View

রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম প্রতিনিধি:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারো হুমকি-ধমকি এবং বাধার মুখে ভোটারদের ভয় পাওয়ার কোন কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন,এ ধরনের কর্মকাণ্ডের জন্য উপযুক্ত শাস্তির বিধান রয়েছে। প্রয়োজনে ভোটাররা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন (ইসি) রাশেদা সুলতানা।
রাশেদা সুলতানা বলেন,ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। ভোটারদের বাধা,হুমকি-ধমকি,কিংবা রাস্তা-ঘাটে, ঘরে-বাইরে যেখানেই হোক না কেনো,এজন্য শাস্তির বিধান করা হয়েছে। এযাতীয় কর্মকান্ডের সম্মুখীন হলে ভোটাররা নির্ভয়ে নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-এলাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এস এম রশিদুল হক,জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম।
মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সব প্রিজাইডিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আজ নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা একই হলরুমে চারটি আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিয় করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category