বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মানববন্ধন

মোঃ শান্ত খান
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

ঢাকা জেলা প্রতিনিধি::দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

সোমবার সাভার সরকারি কলেজ, ধামরাই সরকারি কলেজ এবং আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ ও আব্দুল মান্নান ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, দেশে নারীদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির আওতায় আসে না। এ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।

ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দেন, যদি নারীদের প্রতি সহিংসতা বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে তারা আরও বড় আন্দোলন গড়ে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category