মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

নাটোর লালপুরে ইমু হ্যাকার গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

সাধীন আলম হোসেন লালপুর প্রতিনিধি :- নাটোরের লালপুর থেকে ইমো আইডি হ্যাক করে প্রতারনা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ফাহিম(১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। শনিবার(৩০শে ডিসেম্বর) সকাল ৭টার দিকে লালপুর উপজেলার চামটিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে ফাইমকে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।অন্যদিকে অভিযোগকারী কামরুল হাসান (৩৫) জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পঞ্চনন্দপুর গ্রামের মৃত আব্দুল কাদের আলীর ছেলে বলে জানা গেছে।
শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরোও জানান,জবেদ আলী নামের একটি ইমো আইডি থেকে জরুরী প্রয়োজনের কথা বলে কামরুল হাসানের আইডিতে বিভিন্ন সময়ে মোট ৫৫,৭০০/- টাকা চায়। ভাল বন্ধু হওয়ায় কামরুল হাসান বন্ধু জবেদ আলীকে উক্ত টাকা সরল বিশ্বাসে বিকাশের মাধ্যমে প্রদান করেন।এক পর্যায়ে সন্দেহ হলে কামরুল হাসান বন্ধু জবেদ আলীর সাথে যোগাযোগ করে জানতে পারেন,ইমো হ্যাকার দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। পরে তিনি বাদী হয়ে লালপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে পুলিশ লালপুর উপজেলার চামটিয়া এলাকায় অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেফতার করে।পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category