বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

নরসিংদী-৫ আসনে নির্বাচনে চষে বেড়াচ্ছে নৌকার প্রার্থী রাজু,গনসমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

সাদ্দাম উদ্দীন রাজ নরসিংদী:
নরসিংদী-৫(রায়পুরা) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীসহ সমর্থকরা সাধারণ ভোটারদের মন জয় করে জয়ী হতে প্রচার প্রচারণায় চষে বেড়াচ্ছে। নৌকার মনোনিত প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক সফল মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপিকে সপ্তমবারের মতো বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসমাবেশ হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা সেরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গনসভা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সপ্তমবারের নৌকার মনোনিত প্রার্থী,বর্ষীয়ান রাজনীতিবীদ,বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর,সাবেক সফল মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য নৌকার প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

এই সময় বক্তব্য রাখেন,সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আহমুদুল কবির (মনুমিয়া)র কন্যা পরিচালক ব্যারিষ্টার নিশাদ কবির।নৌকার মনোনিত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি সহধর্মিণী কল্পনা রাজি উদ্দিন। উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা আ’ লীগের সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুস ছাত্তার,ডা মুগল হোসেন ও এ্যাড,ইউনুস আলী ভূইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, পৌর মেয়র মো জামাল মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম শাহিন,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিলন মাষ্টার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,ছাত্রলীগ সভাপতি শাকিল চৌধুরী, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেল, অলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূইয়া মাসুদ যুবলীগ নেতা মো মাহবুব আলম সেলিম প্রমূখ। এছাড়াও ইউপি চেয়ারম্যানবৃন্দ ইউপি সদস্যরা,উপজেলা আওয়ামী লীগের উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের তৃনমুলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে রাজি উদ্দিন আহমেদ রাজি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের হাত ধরে ৫৩ বছরের রাজনীতিতে তৃনমুলের নেতাকর্মীদের ভালোবাসা নিয়ে এখনো বেঁচে আছি। ১৯৯৬ সালে দেড় কিলোমিটার পাকা রাস্তা দিয়ে শুরু করেছিলাম। সাড়ে চার শত কিলোমিটার পাকা রাস্তা করেছি। মান্নান ভূইয়া বলেছিলো রাজু সাব চর অঞ্চলে আলোর লতি দিয়ে বিদ্যুৎ নিবে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মেঘনা নদী পার করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে দেখিয়ে দিয়েছি।শেখ হাসিনার হাত ধরে এখন পর্যন্ত রাস্তা ঘাটসহ অবকাঠামোগত অনেক উন্নয়ন ব্যাপক পরিবর্তন করতে সক্ষম হই।এ নির্বাচন ওই আমার শেষ নির্বাচন।আগামীতে মেঘনা নদীতে ব্রিজ নির্মাণ,চরে থানা স্থাপনসহ অসমাপ্ত কাজগুলো করতে চাই। স্বতন্ত্র প্রার্থী মিজানকে টাকা খরচ করে আমিই উপজেলা চেয়ারম্যান বানিয়ে ছিলাম।সে আমার হাত ধরে রাজনীতিতে এসে ছিলো এখন সে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়েছে। ৫৩ বছরের রাজনীতিতে চাওয়া পাওয়ার কিছুই নেই যা করেছি মানুষের জন্যই করেছি। রায়পুরার মানুষের এবং তৃনমুল নেতাকর্মীদের অন্তরে হৃদয়ে ভালবাসা টাই চরম পাওয়া।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার প্রতি পূর্ণ আস্থা রেখেছেন। আশাকরি আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন। আগামী নির্বাচনে সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন।

জানা যায়,’৯৬ ও ২০০১ সালে এ আসনে বিএনপির প্রার্থীকে পরাজিত করে রাজিউদ্দিন রাজু এমপি নির্বাচিত হয়। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে তার নিকট হেরে যান আবদুল আলী মৃধা।২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচনে নৌকার কাছে বিএনপির নেতা জামাল চৌধুরী বিশাল ব্যবধানে পরাজিত হন। ২০১৮ সালে তিনি নৌকা নিয়ে বিজয়ী হন। ছয়বারের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এবারো সপ্তমবারের মতো বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অপরদিকে বর্ষিয়ান এই রাজনীতিবীধের বিপরীতে আওয়ামীলীগের নির্বাচনী কৌশক ডামি সতন্ত প্রার্থী মিজানুর রহমান চৌধুরীকে প্রতিদ্বন্দ্বীই মনে করছেন না নৌকার নেতাকর্মীরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে নৌকার প্রার্থী সাংসদ ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। ১৯৯৬ সাল থেকে প্রায় ২৭ বছর ধরে আ’লীগের দখলে এ আসনটি।দ্বাদশ সংসদ নির্বাচনে আ’লীগের হেভিওয়েট ১১ মনোনয়ন প্রত্যাশীকে পরাজিত করে রাজু এবারও দলীয় নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করছেন। তিনি ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে লড়বেন। দ্বাদশ সংসদ নির্বাচনে বর্ষিয়ান এই রাজনীতিবীদের বিপরীতে আওয়ামীলীগের নির্বাচনী কৌশক ডামি সতন্ত প্রার্থী মিজানুর রহমান চৌধুরীকে প্রতিদ্বন্দ্বী করবেন।

উলেখ্য,২৪ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত বৃহত্তর উপজেলা নিয়ে এ আসনটিতে মোট ভোট কেন্দ্র ১৬৩ টি ভোট কক্ষ ৯৮৩ টি মোট ভোটার সংখ্যা ৪৫৫২৯৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category