মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী পলাশ মন্ডল নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মোস্তাফিজুর রহমান সুমনের পথচারী ও রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের ২৬ তম রমজান আজ সিএমপি কর্তৃক বাংলাদেশ পুলিশ বার্ষিক আযান, ক্বিরাত ও রচনা চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ কাজিপুরে প্রশাসনের অভিযানে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ১ নং মৌগাতী ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কদ্দুছ সুনামগঞ্জের লাল পুরে জায়গা সংক্রান্ত বিরোধে আহত-৩ সুনামগঞ্জ পৌর শহরে দুটি ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না বলেছেন:মনজুর এলাহী এমপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View

নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না বলেছেন:মনজুর এলাহী এমপি

মোঃ কামাল হোসেন প্রধান,জেলা প্রতিনিধি নরসিংদীঃ-নরসিংদীর শিবপুর জনকল্যাণ সমিতি এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে,নরসিংদী-তিন শিবপুর থেকে জাতীয় সংসদ সদস্য বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শিবপুর জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে উষ্ণ সংবর্ধনা দেয়া অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত,দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১৩ মার্চ ২০২৬ ইং শনিবার নরসিংদীর জেলা আইনজীবী সমিতির ভবনে শিবপুর জনকল্যাণ সমিতির এর সভাপতি এডঃ আব্দুল হান্নান ভূঁইয়ার সভাপতিত্বে শিবপুর জনকলার সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানে,কোরআন তেলাওয়াত আলোচনা,দোয়া মাহফিল ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আলহাজ্ব মোহাম্মদ আলী সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ ও সদস্য শিবপুর জনকল্যাণ সমিতি।এছাড়াও উপস্থিত ছিলেন, ,শিবপুর জনকল্যাণ সমিতির সদস্য,মোয়াজ্জেম হোসেন খান,মোঃ ফজলুল হক লিটন,ডঃ মোস্তফা তপন,এইচ এম কামরুল ভুঁইয়া,ইউনিয়ন পরিষদ এর সচিব লোকমান হোসেন,নায়েব আলীম উদ্দিন,আহমুদুল কবির ভূঁইয়া,শেরপুর গ্রামের সমাজ সেবক মোঃ মাইনুল ইসলাম,ভরতের কান্দি শেরপুর যৌথ কবরস্থান এর সভাপতি মোঃ মান্নান সরকার,সিফাত হোসেন সাগর প্রধান ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর সভাপতি সহ সর্বদলীয় প্রায় এক হাজার,ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নরসিংদী -তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেন,আমি বর্তমান শিবপুরের সকলের এমপি,শিবপুর বাসিন্দা সকলেই আমার লোক তাদের জানমাল জীবনযাত্রা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার।আমি শিবপুর থেকে মাদক খোর ও ব্যবসায়ী এবং চাঁদাবাজ নির্মূল করিব যেকোনো অপরাধীদের সাথে আমার কোন আপোষ নেই।শিবপুরে উন্নয়নের জন্য আমি সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছি,শিবপুরে যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি,আপনাদের দোয়া ও সর্বাঙ্গীন সহযোগিতায় শিবপুরে যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ অবশ্যই করিতে চেষ্টা করিব ইনশাল্লাহ।চাঁদাবাজ এবং মাদক কারবারিদের সাথে আমার কোন আপোষ নেই,আমি যে কোন ভাবে এ অভিশাপ থেকে শিবপুরবাসীকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।শিবপুরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমি চেষ্টা করিব পর্যায়ক্রমে সকল কাজ সম্পূর্ণ করার জন্য।দোয়া পরিচালনা করেন কাজী আলতাফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category