বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৪ Time View

তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ইয়াছিন আরাফাত,ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি:-চাঁদপুরে তারাবি নামাজ পড়তে গিয়ে নিখোঁজ শিশু রুবেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তারাবি নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু রুবেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার নিথর দেহটি পাওয়া যায়।

জানা যায়,নিহত রুবেল ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের দিন মজুর আব্দুল কাদেরের ছোট ছেলে।সে স্থানীয় সানকিসাইর মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্র ছিল।
নিখোঁজ হওয়া ১০ ই মার্চ ২০২৬ ইং তারিখে রোজ মঙ্গলবার রাত ৮ টার দিকে ইফতার শেষ করে তারাবি নামাজের উদ্দেশ্যে রুবেল ঘর থেকে বের হয়।দীর্ঘ সময় পার হলেও সে আর ঘরে ফিরে না আসায় পরিবার ও স্বজনেরা এলাকায় খোঁজাখুঁজি এবং মাইকিং শুরু করেন।

পরে রাত পৌনে ১২ টার দিকে বাড়ির পশ্চিম পাশের একটি বাঁশঝাড়ে টর্চলাইটের আলো ফেললে রুবেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।এ সময় তার গলায় আঘাতের চিহ্ন এবং নাকে-মুখে রক্ত ছিল বলে জানা যায়।পরিবার পুলিশকে জানায়”আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই।আমাদের নিষ্পাপ সন্তানকে কেন এমন নির্মমভাবে হত্যা করা হলো?সে কী অপরাধ করেছিল বলে কান্নাকাটি শুরু করেন নিহত রুবেলের বাবা-মা।

উক্ত বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.হেলাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন,শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।আজ বুধবার(১১ মার্চ)সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category